- Purbodhara - https://purbodhara.com/ -

পতেঙ্গা ভূমি অফিসে হয়রানি: কর্মচারীর সারুকের বিরুদ্ধে ডিসির কাছে লিখিত অভিযোগ

চট্টগ্রামের পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোহাম্মদ সারুক হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতা ও সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাঃ নুরুল হুদা নামের এক ভুক্তভোগী সেবাগ্রহীতা।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাঃ নুরুল হুদা পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে নামজারি ও ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য গেলে অভিযুক্ত মোহাম্মদ সারুক হোসেন তাকে কোনো প্রকার সহযোগিতা না করে উল্টো হয়রানি করেন। দীর্ঘদিন একই অফিসে চাকরি করার সুবাদে অভিযুক্ত ব্যক্তি সেখানে একটি নিজস্ব বলয় তৈরি করেছেন এবং কথায় কথায় স্থানীয় ও সিনিয়র স্যারদের ভয় দেখিয়ে হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী নুরুল হুদা এহেন হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিকার এবং অভিযুক্ত অফিস সহায়কের বিরুদ্ধে যথাযথ অফিসিয়াল ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম), দুর্নীতি দমন কমিশন (দুদক, আগ্রাবাদ, চট্টগ্রাম) এবং এডিসি রেভিনিউ (চট্টগ্রাম)-এর নিকট প্রেরণ করা হয়েছে। এছাড়া আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র, বি.এস খতিয়ান ও খাজনার দাখিলার কপি সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
অভিযোগের সত্যতা বিষয়ে জানতে চাইলে সারুক হোসেন বলেন,নামজারি কিংবা ভূমি উন্নয়ন কর  আদায় কোনটাই কাজ আমি করিনা। ভূমি উন্নয়ন কর গ্রাহকরা অনলাইনের মাধ্যমে দেয়।আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহিন।
পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার শহিদ ইশরাক থেকে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,  কেউ যদি অভিযোগ করে থাকেন  তাহলে ওই অভিযোগের কপি অফিস থেকে আমাকে দেওয়া
হবে। তবে আমার অফিসে  ভূমি সেবা গ্রহীতাদেরকে কোনভাবেই হয়রানি করা হয় না।
.u5a166a3f83b47154cb1f01dbf284c0a8 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5a166a3f83b47154cb1f01dbf284c0a8:active, .u5a166a3f83b47154cb1f01dbf284c0a8:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5a166a3f83b47154cb1f01dbf284c0a8 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5a166a3f83b47154cb1f01dbf284c0a8 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5a166a3f83b47154cb1f01dbf284c0a8 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5a166a3f83b47154cb1f01dbf284c0a8:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে মৃত্যুদণ্ডাদেশ