- Purbodhara - https://purbodhara.com/ -

পেকুয়ায় প্রথমবারের মতো পুষ্টি স্কুল উদ্বোধন

পুষ্টিনির্ভর কৃষি ও পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় শুরু হয়েছে “পার্টনার ফিল্ড স্কুল (PFC)” প্রকল্পের কার্যক্রম। এর অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা গ্রামে প্রথমবারের মতো উদ্বোধন করা হয় পুষ্টি স্কুল।
কৃষি কার্যালয়ের তত্ত্বাবধানে গঠিত এ পার্টনার ফিল্ড স্কুলে স্থানীয় কৃষক ও গৃহিণীরা হাতে-কলমে শিখছেন কীভাবে বাড়ির আঙিনায় পুষ্টিকর খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে পরিবারের পুষ্টি ঘাটতি পূরণ করা যায়। প্রশিক্ষণে শেখানো হচ্ছে জৈব সার ব্যবহার, নিরাপদ কীটনাশক প্রয়োগ, সবজি ও ফল উৎপাদন, হাঁস-মুরগি পালন, মাছ চাষ, খাদ্য সংরক্ষণ ও পরিবারের সুষম খাদ্য পরিকল্পনা।
প্রতিটি গ্রুপে ২৫ জন করে কৃষাণী অংশ নিচ্ছেন। সপ্তাহে একদিন করে দশ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ চলবে।
পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইছা বলেন, “পিএফসি প্রকল্পের মূল লক্ষ্য হলো পরিবারে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা। কৃষকরা এখন শুধু উৎপাদনেই সীমাবদ্ধ নন— তাঁরা জানেন কীভাবে উৎপাদিত খাদ্যের সঠিক ব্যবহার করে পরিবারের সবাইকে সুস্থ রাখা যায়।”
তিনি আরও বলেন, “এই প্রকল্পে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। কারণ পরিবারের পুষ্টি ব্যবস্থাপনায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের প্রশিক্ষণ দিয়ে ঘরোয়া পর্যায়ে উৎপাদন বাড়ানো ও আত্মনির্ভর করে তোলা হচ্ছে।”
কৃষি কর্মকর্তা আরও জানান, পেকুয়ায় পার্টনার ফিল্ড স্কুল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুষ্টিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে উঠছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি ধর, উপসহকারী কৃষি কর্মকর্তা অপরুপ দে ও ছৈয়দ আলম প্রমুখ।

.u9c47db8eb77c59480412a965753c60ef { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9c47db8eb77c59480412a965753c60ef:active, .u9c47db8eb77c59480412a965753c60ef:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9c47db8eb77c59480412a965753c60ef { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9c47db8eb77c59480412a965753c60ef .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9c47db8eb77c59480412a965753c60ef .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9c47db8eb77c59480412a965753c60ef:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবার চালানসহ ৩ মাদক ব্যবসায়ী আটক