- Purbodhara - https://purbodhara.com/ -

পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। সভা সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইমতিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যাপক আজিজুল হক, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় ও ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

.u153016bd4bd52ed1a827c8265ce0be0c { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u153016bd4bd52ed1a827c8265ce0be0c:active, .u153016bd4bd52ed1a827c8265ce0be0c:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u153016bd4bd52ed1a827c8265ce0be0c { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u153016bd4bd52ed1a827c8265ce0be0c .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u153016bd4bd52ed1a827c8265ce0be0c .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u153016bd4bd52ed1a827c8265ce0be0c:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  “রাজার ছেলে রাজা হোক—এই রাজনীতির আমরা বিরোধী”:শফিকুর