- Purbodhara - https://purbodhara.com/ -

পেকুয়া সদরে পাগলা কুকুরের কামড়ে আহত-১৫

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের কয়েকটা পাড়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে তৎমধ্যে ১৪ জনের আশংকাজনক ।
৩০ এপ্রিল বুধবার বিকেলে সদর ইউনিয়নের একাধিক গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে গতকাল বিকাল ৩টার দিকে সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনার আলী মাতব্বর পাড়া, সিকদার পাড়া ও আহমদ ডিলার চৌমুহনী এলাকায় দুটি পাগলা কুকুর এলোপাতাড়িভাবে লোকজনকে কামড়াতে শুরু করে। এতে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন আব্দুল আজিজ (১১), জাইমা (২), আবরার (৭), সাইদুর রহমান (৮), আলিফা (২৩ মাস), নুরুল আজিম (২৬), আফিফা (৫), কামাল হোছাইন (৬৫), জারিয়া (৯), আরিয়ান (৬), সুমন (১৭), পারভীন (৩৮), রিয়া মনি (১১), শাহিন আলম (১২) এবং দিলোয়ারা বেগম (৭০)।
আহতদের দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, বিকেল ৩টা থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা আসতে শুরু করেন। এ পর্যন্ত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ৪ জন এবং পরবর্তীতে আরও ১০ জনকে চট্টগ্রাম ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করা হয়েছে।

.ud2fa330a3cf6b6a31d2d9bef0c28ea09 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud2fa330a3cf6b6a31d2d9bef0c28ea09:active, .ud2fa330a3cf6b6a31d2d9bef0c28ea09:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud2fa330a3cf6b6a31d2d9bef0c28ea09 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud2fa330a3cf6b6a31d2d9bef0c28ea09 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud2fa330a3cf6b6a31d2d9bef0c28ea09 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud2fa330a3cf6b6a31d2d9bef0c28ea09:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম কেন্দ্র পরিদর্শনে যুগ্ম সচিব