- Purbodhara - https://purbodhara.com/ -

ফেসবুকে প্রেম, চট্টগ্রামে গৃহবধুর প্রেমিক যুবক খুন, স্বামি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।

ওসি সোলায়মান বলেন, নিহত হাসিবুল ইসলাম নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। প্রায় চার-পাঁচ মাস আগে খায়রুন নাহার প্রকাশ তানহা নামে এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। পরিচয় থেকে সম্পর্ক গড়ে প্রেমে রূপ নেয়।

তবে এ সম্পর্কের বিষয়টি জানতে পারেন তানহার স্বামী জাহেদুল ইসলাম। এরপর থেকেই জাহেদ হাসিবুলকে বিভিন্ন সময় ফোনে হুমকি দিতে থাকে।

তিনি আরও জানান, সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জাহেদ কৌশলে হাসিবুলকে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নেয়। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে সঙ্গীত আবাসিক এলাকায় রাস্তার ওপর কথা কাটাকাটির একপর্যায়ে জাহেদ ধারালো ছুরি দিয়ে হাসিবুলের বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসিবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ইমরান বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাত আড়াইটার দিকে চান্দগাঁও এলাকার মৌলভীপুকুরপাড় থেকে আসামি জাহেদকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

.u55157ed0d389010bfd53ff5eb804d753 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u55157ed0d389010bfd53ff5eb804d753:active, .u55157ed0d389010bfd53ff5eb804d753:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u55157ed0d389010bfd53ff5eb804d753 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u55157ed0d389010bfd53ff5eb804d753 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u55157ed0d389010bfd53ff5eb804d753 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u55157ed0d389010bfd53ff5eb804d753:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল