ওসমান গণি মুজাহিদ কে সভাপতি মোহাম্মদ রিদুয়ান কে সাধারণ সম্পাদক করে ৯১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক সাবেক সফল মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।
কমিটিতে উপদেষ্টা পরিষদ, প্রবাসী উপদেষ্টা,স্থায়ী পরিষদগঠন ও সাবেক সভাপতি এন এম নাছির উদ্দিন কে প্রধান নির্দেশক, এ টি এম কফিল উদ্দিন কে মুখপাত্র, জিয়াউল হাছান হোসাইনী কে প্রধান সমন্বয়ক এবং জসিম উদ্দিনকে তথ্য প্রযুক্তি ও মিডিয়া সেল প্রধান করা হয়। এ ব্যাপারে প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী বলেন-ফ্রেন্ডশীপ সোসাইটি জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন।আশাকরি অতীতের ন্যায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আর্তমানবতার কল্যানে কাজ করে গণমানুষের আস্হা অর্জনে সক্ষম হবে এ প্রত্যাশা করছি।
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠন
Posted By mmohi On In চট্টগ্রাম, সংগঠন সংবাদ | Comments Disabled