- Purbodhara - https://purbodhara.com/ -

ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকে কাভার্ডভ্যানের ধাক্কা

চট্টগ্রামের নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের উচ্চতার প্রতিবন্ধকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লেগে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ২ নং গেট বায়েজিদ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্বরত উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামীম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে একটি মালবাহী কাভার্ডভ্যান ফ্লাইওভারের বায়েজিদ রোডে যাওয়ার মুখে উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইওভারের উচ্চতা প্রতিরোধকের কিছু অংশ ভেঙে যায়। এ সময় ওই রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এই বিষয়ে সিএমপির ট্রাফিক উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামীম হোসেন বলেন, ‘একটি কাভার্ডভ্যান দুর্ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করছেন। রেকারও দিয়ে কাভার্ডভ্যানটি সরানোর কাজ চলছে। ওই সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।’

.uc8e98fc12ba34b9a67c47e2d0dca9e4f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uc8e98fc12ba34b9a67c47e2d0dca9e4f:active, .uc8e98fc12ba34b9a67c47e2d0dca9e4f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uc8e98fc12ba34b9a67c47e2d0dca9e4f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uc8e98fc12ba34b9a67c47e2d0dca9e4f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uc8e98fc12ba34b9a67c47e2d0dca9e4f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uc8e98fc12ba34b9a67c47e2d0dca9e4f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নির্বাচনে জয়ী হলে ১ হাজার শয্যার হাসপাতাল করার ঘোষণা: ইসরাফিল খুসরুর