- Purbodhara - https://purbodhara.com/ -

বঙ্গবন্ধু টানেলে একসাথে ৫ গাড়ির সংঘর্ষ

মোঃ মাহাবুবর রহমান।।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে প্রায় ঘটছে দূর্ঘটনা। এবার একসাথে ৫টি গাড়ি দূর্ঘটনার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন বলেন, রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতরে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার অন্যকয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা ৫টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এর মধ্যে ৩টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস রয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

তিনি জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

.ua446b9ee679f1be89532e5c800b3e292 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ua446b9ee679f1be89532e5c800b3e292:active, .ua446b9ee679f1be89532e5c800b3e292:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ua446b9ee679f1be89532e5c800b3e292 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ua446b9ee679f1be89532e5c800b3e292 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ua446b9ee679f1be89532e5c800b3e292 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ua446b9ee679f1be89532e5c800b3e292:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রেটি বন্ধ হয়ে যাচ্ছে