- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে উপজেলা জাতীয় যুব কাউন্সিল মনোনয়ন কমিটি গঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় যুব কাউন্সিলের সদস্য নির্বাচনের লক্ষ্যে ১২ সদস্যবিশিষ্ট উপজেলা মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় যুব কাউন্সিল (গঠন, কাঠামো, কর্মপদ্ধতি ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০২১ এর সংশোধনী এস.আর ও নং ২৩১- আইন/২০২৬ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের নির্দেশনার আলোকে এই কমিটি গঠন করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত স্মারক নং ৭৮৯-এর মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নব্য গঠিত এই কমিটিতে পদাধিকারবলে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সভাপতি করা হয়েছে। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া স্থানীয় পর্যায় থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে:সংসদ সদস্য কর্তৃক মনোনীত সদস্য (২ জন): দক্ষিণ বাহারছড়া (ইলশা) এলাকার মোঃ জাকের আহমেদ চৌধুরীর পুত্র মোঃ খোরশেদ আলী চৌধুরী এবং পাইরাং (জালিয়াঘাটা) এলাকার মোহাম্মদ আবু তাহেরের কন্যা কোহিনুর আখতার।

উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত ২  জনের মধ্যে একজন হলেন গণ্ডামারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ফজল আহমদ পুত্র যুব সংগঠক আবু আহমদ ও অন্যজন হলেন বাঁশখালী উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ এনজিও প্রতিনিধি। 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই কমিটির তালিকা চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে। এই মনোনয়ন কমিটি জাতীয় যুব কাউন্সিলের চূড়ান্ত সদস্য নির্বাচনে সার্বিক কার্যক্রম পরিচালনা ও সুপারিশ পেশ করবে।

.uf3b82df7517c66349cdc2ce594ffd831 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uf3b82df7517c66349cdc2ce594ffd831:active, .uf3b82df7517c66349cdc2ce594ffd831:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uf3b82df7517c66349cdc2ce594ffd831 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uf3b82df7517c66349cdc2ce594ffd831 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uf3b82df7517c66349cdc2ce594ffd831 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uf3b82df7517c66349cdc2ce594ffd831:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পটিয়ায় গণশুনানিতে জেলা প্রশাসক