- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে চার সিএনজি চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা

বাঁশখালীতে সিএনজি চুরি করার সময় শাহাদাত হোসেন (১৯), শাহাদাত হোসেন (২০),একেরাম মিয়া(১৯), মোঃ করিম(১৯) নামের চার চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলা কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়িথেকে তাদেরকে সিএনজি নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করা হয়।

কক্সবাজার জেলা পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জেসমিনের বাপের বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র শাহাদাত হোসেন (১৯)একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার আইশার বর বাড়ির মোজাহের মিয়া পুত্র একরাম মিয়া(১৯) ও ৩ নং ওয়ার্ড এলাকার মমতাজির বাপের বাড়ি মৃত আব্দুস শুক্কুরের পুত্র শাহাদাত হোসেন (২০) এবং টইটং ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার শহিদের বাপের বাড়ি মোঃ করিম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ৩ দিকেপূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ির উঠানে রাখা ইউসুফের অটোরিকশা সিএনজিটি চুরি করে নিয়ে যাওয়ার সময় চার চোরকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জনতা।এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা।এছাড়াও আটক কৃত চোররা চুরি করার জন্য এসেছে বলে স্বীকার করেন।রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

.u1291ad0e6af1ab60f9444f4d02e392df { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u1291ad0e6af1ab60f9444f4d02e392df:active, .u1291ad0e6af1ab60f9444f4d02e392df:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u1291ad0e6af1ab60f9444f4d02e392df { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u1291ad0e6af1ab60f9444f4d02e392df .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u1291ad0e6af1ab60f9444f4d02e392df .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u1291ad0e6af1ab60f9444f4d02e392df:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ কারখানায় দুদকের অভিযান