- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীতে ছয় দফা দাবিত বাস্তবায়নের লক্ষে সদর উপজেলায় স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা জানান,তাঁদের অন্যতম দাবি হলো—নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ সমমান ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা।এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিতপদোন্নতি,পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন,ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা।

কর্মসূচিতে সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখারউপদেষ্টা ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবদুস ছবুর, উপদেষ্টা ও সাবেক সভাপতি নূরুল আক্তার সিরাজী, সভাপতি শামসুল আলম,সহ সভাপতি মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক মোঃ ইমন, সহ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সিরাজী ও সাংগঠনিক সম্পাদক মঈনুল আহসান আলী প্রমুখ।

নেতারা জানান, সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

.ud94de4625ebb87b1210acf18adb68691 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud94de4625ebb87b1210acf18adb68691:active, .ud94de4625ebb87b1210acf18adb68691:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud94de4625ebb87b1210acf18adb68691 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud94de4625ebb87b1210acf18adb68691 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud94de4625ebb87b1210acf18adb68691 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud94de4625ebb87b1210acf18adb68691:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে থানা থেকে লুট করা পিস্তুল-গুলি উদ্ধার