- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে দেশীয় তৈরী অস্ত্র ও অস্ত্র বহনকারী মিনি ট্রাক সহ গ্রেফতার-২

বাঁশখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযানে
অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪)। উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

.u7d61a8ff091ae90792cbbe189ca70ea5 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u7d61a8ff091ae90792cbbe189ca70ea5:active, .u7d61a8ff091ae90792cbbe189ca70ea5:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u7d61a8ff091ae90792cbbe189ca70ea5 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u7d61a8ff091ae90792cbbe189ca70ea5 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u7d61a8ff091ae90792cbbe189ca70ea5 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u7d61a8ff091ae90792cbbe189ca70ea5:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম জেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা