- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে নিখোঁজের ২৭ দিন পর পাহাড়ে  যুবকের কঙ্কাল

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের ২৭ দিন পর মো. সাইফুল আজম ইরফান (২৯) নামে এক যুবকের গলিত লাশ (কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ। নিহত ইরফান ওমান প্রবাসী। প্রবাস থেকে দেশে এসেছেন পাঁচ মাস হলো।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বড্ডিলা নামক জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইরফান সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর মোকামিপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

নিহতের পিতা আব্দুল জলিল বলেন, গত ১১ জুন দুপুরে ইরফান নামায পড়তে গিয়ে আর ফেরার খবর নেই। সে নিখোঁজ হলে বাঁশখালী থানায় আমি নিখোঁজের সাধারণ ডায়েরি করি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইরফানের সাথে উত্তরবঙ্গের এক মহিলার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইরফান বিদেশে থাকতেন। পাঁচ মাস পূর্বে দেশে আসেন। মেয়েটি তার সাথে বিয়েতে রাজি হননি। তখন থেকে সে হতাশায় ভোগে। ধারণা করা হচ্ছে, ওই মহিলার সাথে ঝগড়ার জেরে জঙ্গলে গিয়ে তিনি আত্মহত্যা করেন।

বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার বলেন, ‘নিহতের পিতা গলিত লাশের পরনে থাকা কাপড়, সাদা শার্ট, মাথার টুপি, নীল রংয়ের লুঙ্গি ও তার ব্যবহৃত মোবাইল দেখে লাশ শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ মাথার খুলিসহ খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করেছে। এসংক্রান্তে বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী পরিবারের সদস্যদের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

.ue22a6e42aa5b5b306362c2cfcec89068 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue22a6e42aa5b5b306362c2cfcec89068:active, .ue22a6e42aa5b5b306362c2cfcec89068:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue22a6e42aa5b5b306362c2cfcec89068 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue22a6e42aa5b5b306362c2cfcec89068 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue22a6e42aa5b5b306362c2cfcec89068 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue22a6e42aa5b5b306362c2cfcec89068:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পটিয়ায় হাসপাতাল কম্পাউন্ডের জঙ্গলে প্রসূতির সন্তান প্রসব,