- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু,স্বামী গুরুতর আহত

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে রাবিয়া বেগম(৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিন পুইছড়ী নুরা বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার নুর আহাম্মদের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,রাবিয়া বেগম নিজ বসতঘরের মোটরের সুইচ দিতে গিয়ে স্ত্রী বিদ্যুতায়িত হলে স্বামী উদ্ধার করতে গিয়ে দুইজনেই বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্ত্রী মৃত্যু বরণ করলেও স্বামী নুর আহাম্মদ প্রাণে বেঁচে যাই। বর্তমানে সেই চিকিৎসাধীন আছে বলে জানা যায়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদার বলেন, মোটরে সুইচ দিতে গিয়ে রাবিয়া বেগম ও তাঁর স্বামী নুর আহাম্মদ বিদ্যুতায়িত হয়ে
গুরুতর আহত হয়।পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে স্বামী বেঁচে গেলেও চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর রাবিয়া বেগম মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর কোন
অভিযোগ না থাকায় বিনা পোস্টমর্টেমের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.u8db760d3ef5c18cc7e7657be2179a93b { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u8db760d3ef5c18cc7e7657be2179a93b:active, .u8db760d3ef5c18cc7e7657be2179a93b:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u8db760d3ef5c18cc7e7657be2179a93b { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u8db760d3ef5c18cc7e7657be2179a93b .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u8db760d3ef5c18cc7e7657be2179a93b .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u8db760d3ef5c18cc7e7657be2179a93b:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল বিনোদন নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার চসিক মেয়র