- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী পল্লীচিকিৎসক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তিকারী পল্লীচিকিৎসক প্রবীর চৌধুরীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কটূক্তিকারী প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার প্রমোদ চৌধুরীর ছেলে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে হযরত মুহাম্মদ (সা.) কটূক্তিকারীকে গ্রেপ্তার প্রতিবাদে এলাকায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে চাম্বল বাংলা বাজারে বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সেনাবাহিনীসহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১ টার দিকে স্থানীয় জনতা বাঁশখালী থানার সামনে উপস্থিত হয়ে গ্রেপ্তারকৃত পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

বাঁশখালী থানার সামনে উপস্থিত জনতার উদ্দেশ্যে বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ইসলাম শান্তির ধর্ম ‌। রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তির জন্য আমি বলব। জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে লিখব । দ্রুত বিচার হওয়া উচিত। এ ঘটনায় রাষ্ট্র বাদী হয়ে মামলা দায়ের করা হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার হবে‌‌। তিনি বলেন, আপনারা কোন ধরনের অবস্থার অবনতি ঘটতে দেবেন না। এটা নিয়ে কোন রাজনীতি করবেন না।

জামায়াত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ সেক্রেটারী ও সাবেক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, আমার নবীর ইজ্জত চাইবার অধিকার আছে। কটূক্তিকারীর সবোর্চ্চ বিচার চাইব। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে ‌।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নবীকে নিয়ে কটূক্তিকারী পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

.u7291cd03120696d1276e09d352ca5b82 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u7291cd03120696d1276e09d352ca5b82:active, .u7291cd03120696d1276e09d352ca5b82:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u7291cd03120696d1276e09d352ca5b82 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u7291cd03120696d1276e09d352ca5b82 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u7291cd03120696d1276e09d352ca5b82 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u7291cd03120696d1276e09d352ca5b82:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  লালমনিরহাটে থানা ঘেরাও করে স্বেচ্ছাসেবকদলের নেতার মুক্তি