- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে পিতাখুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত তপন রুদ্র (২০) মাদকের টাকা না পেয়ে রাগের বশে তার পিতা দুলাল রুদ্রকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, তপন রুদ্র পেশায় একসময় সেলুন কর্মী ছিলেন। সেলুনটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সে বেকার অবস্থায় পড়ে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। ঘটনার দিন সন্ধ্যায় সে বাবার কাছে মাদকের জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে উত্তেজিত তপন ঘরের ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত অবস্থায় দুলাল রুদ্রকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পর স্থানীয় জনতা তপন রুদ্রকে ধরে পুলিশে সোপর্দ করে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.uc7dba7067661bb5f7e4093cbd84d12bc { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uc7dba7067661bb5f7e4093cbd84d12bc:active, .uc7dba7067661bb5f7e4093cbd84d12bc:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uc7dba7067661bb5f7e4093cbd84d12bc { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uc7dba7067661bb5f7e4093cbd84d12bc .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uc7dba7067661bb5f7e4093cbd84d12bc .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uc7dba7067661bb5f7e4093cbd84d12bc:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে পিডিবিতে দুদকের অভিযান