- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ একজন ব্যবসায়ীকে গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ মোঃ রায়হান প্রকাশ রিদুয়ান(২৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে থানার সামনে চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ রায়হান কক্সবাজার জেলার টেকনাফ থানার পৌরসভা ২নং ওয়ার্ডপুরান পল্লান পাড়ার -মৃত রফিক আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জলদী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড থানার মূল গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে তল্লাশি চালানোর সময় এক জীপ আরোহীকে থামানো হয়। পরে তাকে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা চকরিয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জীপটিও জব্দ করা হয়।এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনসার্স ওসি সাইফুল ইসলাম জানান দেশের তরুণ সমাজকে মাদক মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

.u203832b52e4a26b9fe33c50731d6a620 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u203832b52e4a26b9fe33c50731d6a620:active, .u203832b52e4a26b9fe33c50731d6a620:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u203832b52e4a26b9fe33c50731d6a620 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u203832b52e4a26b9fe33c50731d6a620 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u203832b52e4a26b9fe33c50731d6a620 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u203832b52e4a26b9fe33c50731d6a620:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পাটগ্রামে ভ্রাম্যমান আদালতের সাজা দেয়ায় থানায় হামলা ও সংঘর্ষে পুলিশ সহ আহত ২৫