- Purbodhara - https://purbodhara.com/ -

বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
নগরীর ইপিজেড থানাধীন স্থানীয় একটি রেস্টুরেন্টে শুক্রবার,২৫ রমজান সন্ধ্যায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
রমজান শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিক্ষক এম নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সাংবাদিক নেতা মোঃ সোহাগ আরেফিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ, চট্রগ্রাম মহানগর সাংবাদিক ক্লাবের সভাপতি ও ক্রীড়া সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা,মানব সময়ের সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার।
আরো শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির রাব্বি, মানবাধিকার সংগঠক মোঃ নাছির উদ্দিন মোল্লা, মোঃ রফিকুল ইসলাম মল্লিক,ডা:আবুল খায়ের, আমিনুল ইসলাম, সাংবাদিক মনির তালুকদার, সদস্য নূরনবী, ওমর ফারুক, মোঃ শাকিল, মোঃ রুবেল হোসেন, মোঃ হানিফ , মোঃ রিয়াজ উদ্দিন সহ বিভিন্ন ইউনিট ও হাউসের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
বক্তারা, অবিলম্বে সর্বক্ষেত্রে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং দায়িত্বশীল সাংবাদিকদের সম্মানি ভাতা ও উৎসাহ বোনাস প্রদান করে পরিবার পরিজন নিয়ে স্বচ্ছলভাবে চলার পথে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।পরিশেষে বিশেষ দোয়া কামনা করে মোনাজাত এবং ইফতার পরিবেশন করা হয়েছে।

.u6b5b8588f8a478f9f936098cf22f90dc { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6b5b8588f8a478f9f936098cf22f90dc:active, .u6b5b8588f8a478f9f936098cf22f90dc:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6b5b8588f8a478f9f936098cf22f90dc { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6b5b8588f8a478f9f936098cf22f90dc .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6b5b8588f8a478f9f936098cf22f90dc .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6b5b8588f8a478f9f936098cf22f90dc:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেটর প্রেসিডেন্ট রুবেল সেক্রেটারি জাবেদ সিদ্দিকী