- Purbodhara - https://purbodhara.com/ -

বান্দরবানে এনসিপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বান্দরবানে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৬ ডিসেম্বর শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাব হলরুমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র জেলা আহ্বায়ক মং সা প্রু (চৌধুরী)।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ন সদস্য সচিব আ.ছা.ই.ম সায়েম হোসেন, যুগ্ন আহ্বায়ক শৈক্যসিং মারমা, শার্লী মেশৈ মারমা, মো: আল মামুন,বিপ্লব চাকমা, জেলা কমিটির সদস্য এরশাদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা’সহ বান্দরবান কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

এসময় জেলার আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, বান্দরবান জেলাতেই শিক্ষার অভাব। এখানকার ১২ জাতি গোষ্টির সকলেই প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত। তিনি আরো বলেন, অনেকের ধারনা এনসিপির টাকা পয়সা নাই তাহলে উন্নয়ন করবে কিভাবে? আসলে উন্নয়ন করতে মেধা আর ইচ্ছে শক্তির প্রয়োজন। আমি কথা দিচ্ছি এখানে কোন অনিয়ম হবেনা। আমরা সকলের উন্নয়নের জন্য কাজ করে যাব।বান্দরবান জেলা সুবিধাবঞ্চিত সকলের উন্নয়নের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এনসিপি পাহাড়ী বাঙ্গালী সকলের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আমাদের ভুল ধরিয়ে দিবেন। আমরা আপনাদের পরামর্শ ক্রমে কাজ করে যাবো।

উল্লেখ্য, ০৪ ডিসেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন ৬ মাসের জন্য বান্দরবান পার্বত্য জেলায় মং সা প্রু চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ এরফানুল হককে সদস্য সচিব করে মোট ৮৯ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।

.ufed881b7145c0164582b39f52768b456 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ufed881b7145c0164582b39f52768b456:active, .ufed881b7145c0164582b39f52768b456:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ufed881b7145c0164582b39f52768b456 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ufed881b7145c0164582b39f52768b456 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ufed881b7145c0164582b39f52768b456 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ufed881b7145c0164582b39f52768b456:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বান্দরবানের লামায় নদীতে নিখোঁজ ব্যক্তি এখনও উদ্ধার হয়নি