- Purbodhara - https://purbodhara.com/ -

বায়েজিদে গুলি করে রাউজানের যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাসায় বেড়াতে এসে এ হামলার শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।গুলিবিদ্ধ শিশুটির বড় ভাই ফয়সাল আহম্মেদ জানান, রেশমি দোকানে যাওয়ার সময় এলাকায় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী গোলাগুলি শুরু করে। এ সময় একটি গুলি তার চোখে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রেশমি আক্তার বায়েজিদ থানাধীন রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকার বাসিন্দা রিয়াজ আহমেদ ও সাবেরা বেগমের মেয়ে।

রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রৌফাবাদ বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে বাসার সামনে ছোপ ছোপ রক্তের দাগ। আশপাশে উৎসুক মানুষের ভিড়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ–ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিতে আহত হয় পাশেই থাকা রেশমি আক্তার নামে এক শিশু।

নিহত রাজুর বোন রুমা আক্তার বলেন, তাঁর ভাই পেশায় দিনমজুর। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

.u1fb8abed43ce557fe89965f1a6998b73 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u1fb8abed43ce557fe89965f1a6998b73:active, .u1fb8abed43ce557fe89965f1a6998b73:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u1fb8abed43ce557fe89965f1a6998b73 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u1fb8abed43ce557fe89965f1a6998b73 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u1fb8abed43ce557fe89965f1a6998b73 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u1fb8abed43ce557fe89965f1a6998b73:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পেকুয়ায় জমি-জমা নিয়ে সংঘর্ষ,নারী ও শিক্ষার্থীসহ আহত-৭