- Purbodhara - https://purbodhara.com/ -

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই ভাড়ার হার আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের এই ভাড়া সমন্বয় করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুটে ভাড়ার হার যেভাবে পরিবর্তিত হচ্ছে:

ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: এই দুই মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪২ টাকার স্থলে ২.৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।আন্তঃজেলা ও দূরপাল্লা: দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.১২ টাকা থেকে বাড়িয়ে ২.২৩ টাকা করা হয়েছে।

ডিটিসিএ এলাকা: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলাগুলোর (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৩২ টাকার স্থলে ২.৪৩ টাকা করা হয়েছে।

তবে ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন এই ভাড়ার হার কোনোভাবেই গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বিন্যাস করা হলে ভাড়ার হার আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করে নিতে হবে।

.u323898412c91d610532f0f7f0af587fd { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u323898412c91d610532f0f7f0af587fd:active, .u323898412c91d610532f0f7f0af587fd:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u323898412c91d610532f0f7f0af587fd { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u323898412c91d610532f0f7f0af587fd .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u323898412c91d610532f0f7f0af587fd .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u323898412c91d610532f0f7f0af587fd:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  তেঁতুলিয়ায় বালাবাড়ি রাস্তায় ফাটল ঝুঁকি নিয়ে পরিবহনসহ জনসাধারণের চলাচল