- Purbodhara - https://purbodhara.com/ -

বিজয়নগরে বিজিবির অভিযানে ৯ হাজার ৮৬৬ পিস ইয়াবা জব্দ 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পূর্ব কালাছড়া এলাকা থেকে ৯ হাজার ৮৬৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্বকালাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব ইয়াবা ট্যাবলেট জব্দ করে। শনিবার, ২০ সেপ্টেম্বর দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিষ্ণপুর বিওপির একটি দল পূর্বকালাছড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ৯ হাজার ৮৬৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৯ লাখ ৫৯ হাজার টাকা। সীমান্তে মাদকসহ যে কোনো পণ্য চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর বলে জানান তিনি।

.uc4f4129cd4dbdf4886e2bac77f92aea3 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uc4f4129cd4dbdf4886e2bac77f92aea3:active, .uc4f4129cd4dbdf4886e2bac77f92aea3:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uc4f4129cd4dbdf4886e2bac77f92aea3 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uc4f4129cd4dbdf4886e2bac77f92aea3 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uc4f4129cd4dbdf4886e2bac77f92aea3 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uc4f4129cd4dbdf4886e2bac77f92aea3:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাংলাদেশীকে যুবকে লিবিয়ায় পাচার, ২০ লক্ষ টাকা মুক্তিপন আদায়, পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার