- Purbodhara - https://purbodhara.com/ -

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের সময় খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার (এফএস) একজন সদস্য তাদের ধাওয়া করেন। ধাওয়ার সময় এক চোরাকারবারি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়।

ঘটনার পর স্থানীয় গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি কাছে থাকা গ্রাম পুলিশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে খাদলা বিজিবি ক্যাম্পের অন্যান্য সদস্য ঘটনাস্থলে এসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়।

এক পর্যায়ে বিজিবি সদস্যরা বন্দুক মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন, তবে পরে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চোরাই পণ্য বহনের সময় ধাওয়া করতে গিয়ে একজন চোরাকারবারির পা ভেঙে যায়। এ ঘটনায় গ্রামবাসী হামলা চালায়। বন্দুক প্রস্তুত রাখা হয়েছিল কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, গুলি করার জন্য নয়।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.u7d2ea1a5b4f16e22e027013ba229ad83 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u7d2ea1a5b4f16e22e027013ba229ad83:active, .u7d2ea1a5b4f16e22e027013ba229ad83:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u7d2ea1a5b4f16e22e027013ba229ad83 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u7d2ea1a5b4f16e22e027013ba229ad83 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u7d2ea1a5b4f16e22e027013ba229ad83 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u7d2ea1a5b4f16e22e027013ba229ad83:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী-নেত্রী আনারকলির বিচার দাবী