- Purbodhara - https://purbodhara.com/ -

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, মধ্যরাতের পর এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেয়া হবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার জন্য থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৪ জনের একটি দল।

জেড এম জাহিদ জানান, মেডিকেল বোর্ডের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরইমধ্যে যোগাযোগও হয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদি ডা. জাহিদ বলেন, উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে আবারও তিনি দেশে সবার মাঝে ফিরে আসবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি দিয়েছে কাতার। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে দেশটি।

খালেদা জিয়ায় চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমান ঢাকায় রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

.uefe20c07f300ed868f616c12d81fab0d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uefe20c07f300ed868f616c12d81fab0d:active, .uefe20c07f300ed868f616c12d81fab0d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uefe20c07f300ed868f616c12d81fab0d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uefe20c07f300ed868f616c12d81fab0d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uefe20c07f300ed868f616c12d81fab0d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uefe20c07f300ed868f616c12d81fab0d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা