- Purbodhara - https://purbodhara.com/ -

মধ্যরাতে ১৫ জেলার ডিসি বদল

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা।

বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে বদলি করা হয়েছে। বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা, খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় বদলি করা হয়েছে।

.ude54fe85e8deb28ae883b24f6c88565a { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ude54fe85e8deb28ae883b24f6c88565a:active, .ude54fe85e8deb28ae883b24f6c88565a:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ude54fe85e8deb28ae883b24f6c88565a { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ude54fe85e8deb28ae883b24f6c88565a .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ude54fe85e8deb28ae883b24f6c88565a .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ude54fe85e8deb28ae883b24f6c88565a:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা