জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় মাঠপর্যায়ে বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
গত ৫ নভেম্বর ২০২৬ খ্রি. তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর ও সদর থানাসহ বিভিন্ন তদন্ত কেন্দ্র, পুলিশ স্থাপনা ও ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ সংশ্লিষ্ট থানা ও পুলিশ স্থাপনাগুলোর সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ডিউটি পালনের নানা দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আইনশৃঙ্খলা পর্যালোচনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে তিনি প্রতিটি থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন। পুলিশ স্থাপনাগুলোকে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতার এক চমৎকার বার্তা পৌঁছে দেয়।
মাঠপর্যায়ে সরাসরি তদারকি, দায়িত্বশীল নেতৃত্ব, জনবান্ধব পুলিশিং এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জ পুলিশকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে কাজ করে যাচ্ছেন ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী।