- Purbodhara - https://purbodhara.com/ -

মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে অর্ধশত ইমাম-মোয়াজ্জিমকে সংবর্ধনা

বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্লাটফর্ম “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে একটানা ১২ বছর পর্যন্ত মসজিদে খেদমত করা বাঁশখালীর সকল ইমাম-মোয়াজ্জিমদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বাঁশখালী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আরিফুল হক, সংগঠনের উপদেষ্টা মো. নাছির উদ্দীন, ইউরোপ প্রবাসী ও সংগঠনের সহ-সভাপতি নাজিম উদ্দীন, সরল মালেকা বানু জামে মসজিদের খতিব মুফতি নুরুল আমিন, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা, মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, “আমাদের সমাজে ইমাম-মোয়াজ্জিমগণ ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের অনেকেই দুঃখ-কষ্টে জীবনযাপন করেন। মাস শেষে সামান্য সম্মানী দিয়ে সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।”

আরও বলা হয়, “আজকের এই আয়োজন শুধু সংবর্ধনা নয়, বরং আমাদের দায়বদ্ধতার প্রতীক ইমাম-মোয়াজ্জিমরা যদি সম্মান ও মর্যাদা না পান, তাহলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়বে। তাই তাদের জীবনের মানোন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানো জরুরি।”

অনুষ্ঠানে অর্ধশতাধিক ইমাম-মোয়াজ্জিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।বক্তারা শেষে সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ইমাম-মোয়াজ্জিমদের কল্যাণে সমাজের বিত্তবান ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

.uc89d1a02fcaab7b4ee9dcefc855dc118 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uc89d1a02fcaab7b4ee9dcefc855dc118:active, .uc89d1a02fcaab7b4ee9dcefc855dc118:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uc89d1a02fcaab7b4ee9dcefc855dc118 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uc89d1a02fcaab7b4ee9dcefc855dc118 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uc89d1a02fcaab7b4ee9dcefc855dc118 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uc89d1a02fcaab7b4ee9dcefc855dc118:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পরিচালক পদে ৭১ জনের মনোনয়নপত্র দাখিল