- Purbodhara - https://purbodhara.com/ -

মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা আটক

রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের নামাপাড়ায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিলনপুর ইউনিয়ন সভাপতি সুব্রত সরকার।শনিবার ভোর রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় জনতা তাকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাপাড়া গ্রামের সাহিদা পিতা সাজু মিয়া,ওয়ার্ড নং–৩, দক্ষিণপাড়া এলাকায় ঘটনার সময় তার স্বামী মোখলেছার প্রবাসে অবস্থান করছিলেন। এ সুযোগে সুব্রত সরকারের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। ঘটনার রাতে এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে ধরে ফেলে এবং পরে পুলিশে হস্তান্তর করে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক জানিয়েছে, জনতার হাতে আটককৃত সুব্রত সরকারকে থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সুব্রতের নামে ২০১৩ সালের হত্যা মামলাও রয়েছে।

স্থানীয়দের দাবি, একজন প্রবাসীর স্ত্রীকে জড়িয়ে এ ধরনের ঘটনা শুধু লজ্জাজনকই নয়, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন।

.ud0ee5537657e7c4b2354a9ddfc5710d6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud0ee5537657e7c4b2354a9ddfc5710d6:active, .ud0ee5537657e7c4b2354a9ddfc5710d6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud0ee5537657e7c4b2354a9ddfc5710d6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud0ee5537657e7c4b2354a9ddfc5710d6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud0ee5537657e7c4b2354a9ddfc5710d6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud0ee5537657e7c4b2354a9ddfc5710d6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দুর্গাপুর খাদ্যগুদাম থেকে বিপুল পরিমাণ নষ্ট নিম্নমানের চাল উদ্ধার, ৩ জনকে বদলির পর মামলা