- Purbodhara - https://purbodhara.com/ -

মুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটিতে সন্দ্বীপের মোশাররফ হোসাইন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীন সামাজিক সংগঠন মুসলিম এডুকেশন সোসাইটির ২০২৬–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সন্দ্বীপের কৃতিসন্তান ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোশাররফ হোসাইন।

মোহাম্মদ মোশাররফ হোসাইন বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক।

সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সক্রিয় মোশাররফ হোসাইন। তিনি আজিমপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সাবেক সভাপতি এবং উপকূল ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সন্দ্বীপ গণউন্নয়ন পরিষদের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিতে সন্দ্বীপবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর দীর্ঘদিনের সামাজিক, প্রশাসনিক ও সাংগঠনিক অভিজ্ঞতা সংগঠনের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

.ub9a7ae3211ac6a8c1ab3b6d07fc31e98 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ub9a7ae3211ac6a8c1ab3b6d07fc31e98:active, .ub9a7ae3211ac6a8c1ab3b6d07fc31e98:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ub9a7ae3211ac6a8c1ab3b6d07fc31e98 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ub9a7ae3211ac6a8c1ab3b6d07fc31e98 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ub9a7ae3211ac6a8c1ab3b6d07fc31e98 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ub9a7ae3211ac6a8c1ab3b6d07fc31e98:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বেগমগঞ্জে ইউএনও'র বিরোদ্ধে জাতীয় হকার্স সমবায় সমিতির সাংবাদিক সম্মেলন