- Purbodhara - https://purbodhara.com/ -

রমজানে চিটাগাং চেম্বারের ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় উদ্বোধন

মোঃ মাহবুবুর রহমান।।
পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। ১১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’র সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।

এ সময় চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মাহফুজুল হক শাহ ও মোহাম্মদ মনির উদ্দিন উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন- রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার ভোগ্যপণ্যের শুল্কহার কমানোর সাথে সাথে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। টিসিবির মাধ্যমে কোটি পরিবারকে স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ তৈরী করে দিচ্ছে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি আরো স্বাভাবিক হবে আমরা আশা করি।

রমজান মাস সংযমের মাস উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন-মানুষকে জিম্মি করে অর্থ উপাজর্ন করলে ইহকালে কারো কাছে জবাবদিহি করতে না হলেও পরকালে জবাবদিহি করতে হবে। তাই সারা বছর লাভ করলেও রমজান মাসে যেন সীমিত লাভ হয় সেই মানসিকতা তৈরী করার আহবান জানান তিনি।

চেম্বার সভাপতি বলেন- এ বছরও আমরা এ কার্যক্রম শুরু করছি। ১ম রোজা থেকে শুরু করে ২৬ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।

উল্লেখ্য, প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল ৩৫ টাকা এবং চিনি ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে এবং প্রত্যেক ক্রেতা একদিনে নির্ধারিত ওজনের পণ্য ক্রয় করতে পারবেন।

.u3b1bb5c4cf16435d0295feb1099ec95b { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u3b1bb5c4cf16435d0295feb1099ec95b:active, .u3b1bb5c4cf16435d0295feb1099ec95b:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u3b1bb5c4cf16435d0295feb1099ec95b { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u3b1bb5c4cf16435d0295feb1099ec95b .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u3b1bb5c4cf16435d0295feb1099ec95b .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u3b1bb5c4cf16435d0295feb1099ec95b:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নাজমুল মোস্তফা আমিনকে চট্টগ্রাম-১৫ তে চূড়ান্ত প্রার্থী ঘোষণা