রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া সংবাদদাতা

শেয়ার করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামী ওলামা ও মসজিদ মিশন এর উদ্যোগে ‘ওলামা সম্মেলন’ অনুষ্ঠিত হয়।উপজেলার ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টারে ২০ শে এপ্রিল রবিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মুহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মজলিসুল মুফাসসিরিন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইছমাঈল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নজরুল ইসলাম। তিনি ওলামায়ে কেরামকে দাঈ ইলাল্লাহ সম্বোধন করে বলেন, ❝পরিস্থিতি বুঝে উত্তম পন্থায় মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে।❞

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা বুরহান উদ্দিন, চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাবের সহ-সেক্রেটারি মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ জাহাঙ্গীর, মুফতি মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সহ-সেক্রেটারি মাওলানা শাহ আলম সহ রাঙ্গুনিয়ার অসংখ্য মসজিদের ইমাম, খতিব এবং রাঙ্গুনিয়া উপজেলা ওলামা ও মসজিদ মিশন এর অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন  মহান বিজয় দিবস উপলক্ষে বিএমইউজে ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার প্রস্তুতি সভা
শেয়ার করুন

মন্তব্য করুন

;