- Purbodhara - https://purbodhara.com/ -

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

রাঙ্গুনিয়ায় একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নঈম উদ্দিন (২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল দশটার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আবদুল সবুর মেনশনে মো. আমীনের মালিকানাধীন বাড়িতে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিহত নঈম উদ্দিন উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু জানান, ইলেকট্রিক মিস্ত্রি নঈম উদ্দিন গত চারদিন ধরে তার তিন সহযোগিসহ ওই বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন। মঙ্গলবার সকালেও কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নঈম উদ্দিন পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট সন্তান। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

.u64bd50d385c305145f59e3e1f810bd65 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u64bd50d385c305145f59e3e1f810bd65:active, .u64bd50d385c305145f59e3e1f810bd65:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u64bd50d385c305145f59e3e1f810bd65 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u64bd50d385c305145f59e3e1f810bd65 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u64bd50d385c305145f59e3e1f810bd65 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u64bd50d385c305145f59e3e1f810bd65:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সানরাইজ স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা