- Purbodhara - https://purbodhara.com/ -

রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে উগ্র মিউজিক বাজাতে নিষেধ করায় গলাচিপায় সাংবাদিকের ওপর হামলা

রাষ্ট্রীয় শোক পালনকালে পিকনিক বক্স বন্ধ রাখতে বলায় এক সাংবাদিকের ওপর ফ্যাসিস্টের দোসর এক কিশোর গ্যাং সন্ত্রাসীর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ সাব্বির হোসেন দেশের শীর্ষ স্থানীয় অনুসন্ধানমুলক জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ও ‘ডেইলি নিউজ বাংলা ২৪’-এর গলাচিপা প্রতিনিধি। তিনি জানান, একই এলাকার ফারুক হাওলাদারের ছেলে নাজমুল তাকে কিল-ঘুষি মেরে হামলা করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক সাব্বির ও অভিযুক্ত নাজমুল একই ওয়ার্ডের বাসিন্দা। নাজমুল এর আগেও সাংবাদিক সাব্বিরের সঙ্গে একাধিকবার উল্টো-পাল্টা ও অসদাচরণ করেছে। সামাজিক শান্তি ও ব্যক্তিগত সম্মানের কথা বিবেচনায় নিয়ে বিষয়গুলো আগে প্রকাশ্যে আনেননি সাংবাদিক সাব্বির।
ঘটনার দিন ৬নং ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির আমির হাওলাদারের দোকানের সামনে রাষ্ট্রীয় শোক উপলক্ষে পিকনিক বক্স আপাতত বন্ধ রাখার অনুরোধ জানান সাংবাদিক সাব্বির। এ সময় ক্ষিপ্ত হয়ে ওঠে নাজমুল এবং অতর্কিতভাবে তার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। স্থানীয় সিনিয়র ব্যক্তিরা এগিয়ে এলে নাজমুল ও তার সহযোগীরা তাকে পালাতে সহায়তা করে।
গোপন সূত্রে জানা গেছে, নাজমুল আগে ছাত্রলীগের কর্মী ছিল এবং বর্তমানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত।
ঘটনায় এলাকাবাসী সাংবাদিকের ওপর হামলা ও বয়োজ্যেষ্ঠদের সামনে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক সাব্বির হোসেন বলেন, “ এই কিশোর গ্যাং সন্ত্রাসীর অনেক অপকর্ম আগে ছাড় দেওয়া হয়েছে, এ ঘটনায় এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। বিষয়টি ইতোমধ্যে সেনা ও পুলিশকে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই থানায় ও ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করা হবে।”
.uff1290bcf2d56debef7c7085a1dd9ab5 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uff1290bcf2d56debef7c7085a1dd9ab5:active, .uff1290bcf2d56debef7c7085a1dd9ab5:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uff1290bcf2d56debef7c7085a1dd9ab5 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uff1290bcf2d56debef7c7085a1dd9ab5 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uff1290bcf2d56debef7c7085a1dd9ab5 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uff1290bcf2d56debef7c7085a1dd9ab5:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  জুন মাসে ৫৫৭ সড়ক দুর্ঘটনায় ৮০১ জন নিহত, আহত ৩২৬৭: যাত্রী কল্যাণ সমিতি