- Purbodhara - https://purbodhara.com/ -

রুয়েটে ভিসি হিসাবে যোগ দিচ্ছেন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম

চট্টল সময় ডেক্স ঃ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য হিসেবে যোগ দিচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে যাওয়া ভিসি অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। চার বছর মেয়াদে তিনি এই দায়িত্বে থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুসরণ করে অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, পুরকৌশল বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-কে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিন্মোক্ত শর্তে নিয়োগ করা হলো।’ তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন।

বিধি অনুযায়ী তিনি উপাচার্য পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে। জনস্বার্থে আদেশ জারি করা হলো বলে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

.ud24e69c0681071951c7569d953d67bc8 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud24e69c0681071951c7569d953d67bc8:active, .ud24e69c0681071951c7569d953d67bc8:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud24e69c0681071951c7569d953d67bc8 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud24e69c0681071951c7569d953d67bc8 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud24e69c0681071951c7569d953d67bc8 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud24e69c0681071951c7569d953d67bc8:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  যমুনা অয়েল : তেল গায়েবে অভিযুক্ত কর্মকর্তা পদোন্নতির তালিকায়!