- Purbodhara - https://purbodhara.com/ -

রেল খাতে বড় পরিবর্তন: তিন ধাপে আসছে ৮০টি নতুন ইঞ্জিন:রেলমন্ত্রী

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বড় বাজেট বরাদ্দের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক, নৌপরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, রেলপথে ট্রেন চলাচল ও যাত্রীসেবা আরও বাড়াতে তিন ধাপে মোট ৮০টি নতুন লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে রেলমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আরও উন্নত ও আধুনিক করার বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের। আগের সরকারের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অতীতের সরকারগুলো রেলওয়ের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, বরং উন্নয়নের নামে রেল খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার রেলকে জনবান্ধব ও লাভজনক খাতে রূপান্তর করতে বদ্ধপরিকর।

এর আগে মন্ত্রী কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে বিভিন্ন ইউনিটের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং কারখানার প্রধান নির্বাহী হাসানুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও মহাপরিচালক কারখানা চত্বরে চারটি জলপাইয়ের চারা রোপণ করে পরিবেশবান্ধব কর্মসূচির সূচনা করেন।

.uce86451454afc5bde6667d7b3a25b5fe { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uce86451454afc5bde6667d7b3a25b5fe:active, .uce86451454afc5bde6667d7b3a25b5fe:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uce86451454afc5bde6667d7b3a25b5fe { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uce86451454afc5bde6667d7b3a25b5fe .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uce86451454afc5bde6667d7b3a25b5fe .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uce86451454afc5bde6667d7b3a25b5fe:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ১০২ এসিল্যান্ড প্রত্যাহার