- Purbodhara - https://purbodhara.com/ -

রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইন এর  অনন্য সামাজিক উদ্যোগ  

রোটারি ক্লাব অফ চিটাগাং রিভার শাইন এর উদ্যোগে ১০ সেপ্টেম্বর নগরীর খাজা রোডস্থ চান্দগাওঁ, গাউছুল আজম সরকারি আরবান ডিসপেন্সারি অডিটোরিয়ামে মাতৃ ও শিশু পরিচর্যা মাস ২০২৫-২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান” নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান তাশকিয়া জহর চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামধন্য শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল গাফফার চৌধুরী।

বিশেষ অতিথি ছেলেন আরবান ডিসপেন্সারির মেডিকেল অফিসার ডাঃ নাসরিন আক্তার, ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারিয়ান রুহেলা খান চৌধুরী,ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান হেফাজুতুন নিছা শিলা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী রোটারিয়ান  সাব্বির সোলায়মান চৌধুরী।

ক্লাবের প্রেসিডেন্ট বলেন, রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইন বিশ্বাস করে—“মা ও শিশু পরিচর্যা এবং শিক্ষা – এই দুয়ের সমন্বয়েই সম্ভব আলোকিত সমাজ গঠন করা।একই সাথে ক্লাবের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও কম সৌভাগ্যবান ব্যক্তিদেরকে  সহায়তা প্রদান হয়।

আমন্ত্রিত অতিথিরা রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইনের প্রেসিডেন্ট রোটারিয়ান তাশকিয়া জহর চৌধুরীর কর্ম পরিকল্পনার ভূয়সী প্রশংসা করে বলেন, সুন্দর সমাজ  বিনির্মাণে ক্লাবটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে। সুস্থ মা মানেই সুস্থ শিশু, আর শিক্ষিত শিশু মানেই আলোকিত ভবিষ্যৎ।একজন মায়ের যত্ন ও শিশুর সঠিক পরিচর্যা একটি সুস্থ সমাজ গঠনের ভিত্তি। একইসাথে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়া আগামী প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে নেবে।

ক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন মা ও শিশুর পক্ষে আনু আক্তার, শামিমা সিদ্দিক, সুমি, ফারজানা, কুলসুম, তানিয়া, হাবিবা।এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সুমাইদা আক্তার, শিফা ইসলাম, রুমানা আক্তার, নাহিদা আলমী মিম, মোনায়েম চৌধুরী প্রমুখ।

সমাজসেবার স্বীকৃতিস্বরূপ জমির আহমদ (সুমন চৌধুরী), মোরশেদ আলম চৌধুরী, আ.ন.ম. নাছির উদ্দিন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

.u2bf1f624ba5ef4ccef46e27eccdddf26 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u2bf1f624ba5ef4ccef46e27eccdddf26:active, .u2bf1f624ba5ef4ccef46e27eccdddf26:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u2bf1f624ba5ef4ccef46e27eccdddf26 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u2bf1f624ba5ef4ccef46e27eccdddf26 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u2bf1f624ba5ef4ccef46e27eccdddf26 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u2bf1f624ba5ef4ccef46e27eccdddf26:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ক্যান্সার আক্রান্ত স্নাতক ১ম বর্ষের ছাত্র সাইফুল বাঁচতে চায়