- Purbodhara - https://purbodhara.com/ -

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তারের খবর সঠিক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

সাবেক সিইসি কেএম নুরুল হুদা আটক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদা আটক হয়েছেন। তাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে, যেন এসব ফল হারিয়ে না যায়।

গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নানা দিক নির্দেশনা দেন।

.udca7fc4a9937e159059e7e1eff1b6caa { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .udca7fc4a9937e159059e7e1eff1b6caa:active, .udca7fc4a9937e159059e7e1eff1b6caa:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .udca7fc4a9937e159059e7e1eff1b6caa { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .udca7fc4a9937e159059e7e1eff1b6caa .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .udca7fc4a9937e159059e7e1eff1b6caa .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .udca7fc4a9937e159059e7e1eff1b6caa:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার