- Purbodhara - https://purbodhara.com/ -

সুনামগঞ্জের মধ্যনগরে ২০০ লিটার চোলাই মদ ধ্বংস।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজারসংলগ্ন কাচারি ঘাটের মেতরপট্টি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার চুলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার ও ধ্বংস করেছে প্রশাসন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এবং স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও উজ্জ্বল রায় সাংবাদিকদের বলেন,
“দুর্গাপূজা উপলক্ষে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। কেউ যাতে মাদক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

ওসি মনিবুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। পূজাকে সামনে রেখে এখানে অবৈধ মদ তৈরির আলামত ধ্বংস করা হয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

.ua0c33bdf6793996dea4a30efc05adfd6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ua0c33bdf6793996dea4a30efc05adfd6:active, .ua0c33bdf6793996dea4a30efc05adfd6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ua0c33bdf6793996dea4a30efc05adfd6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ua0c33bdf6793996dea4a30efc05adfd6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ua0c33bdf6793996dea4a30efc05adfd6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ua0c33bdf6793996dea4a30efc05adfd6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ছয় হাজার ৯৬ জন, পাসের হার ৫২.৫৭ শতাংশ