- Purbodhara - https://purbodhara.com/ -

“সুযোগ পেলে সকল ধর্মের মানুষের ন্যায্য সব দাবি পূরণ করবে জামায়াতে ইসলামী” কক্সবাজারে বাহাদুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের বড়ুয়া সম্প্রদায়ের সাথে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি, জামায়াতে ইসলামী জেলা মজলিশে শূরা সদস্য শহিদুল আলম বাহাদুর।

সম্প্রীতি সমাবেশে ভিপি বাহাদুর বলেন, “পৃথিবীতে বিভিন্ন ধর্মের অনুসারী থাকলেও আমরা মূলত এক স্রষ্টার সৃষ্টি। পৃথিবীতে যত মানুষ এ যাবৎ আবির্ভূত হয়েছে তা মূলত একজন মানুষ থেকেই সৃষ্টি”।

অপরদিকে তিনি আরো বলেন, “জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমি এলাকায় উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য।”

সভায় বিভিন্ন ধর্মের, মতের ও পেশার মানুষ অংশ নেন এবং ভিপি বাহাদুরের প্রার্থিতা সমর্থন করে তাকে পাশে থাকার আশ্বাস দেন।

উকৌশল্যা বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি বাবুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইদুল আলম, শহর জামায়াতের সেক্রেটারী রিয়াজ মোঃ শাকিল, বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সভাপতি রবীদ্র বিজয় বড়ুয়াসহ স্থানীয় বড়ুয়া সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বর্পূণ নেতৃবৃন্দ।

.u03b7594917f33498eefb38d9035846b1 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u03b7594917f33498eefb38d9035846b1:active, .u03b7594917f33498eefb38d9035846b1:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u03b7594917f33498eefb38d9035846b1 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u03b7594917f33498eefb38d9035846b1 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u03b7594917f33498eefb38d9035846b1 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u03b7594917f33498eefb38d9035846b1:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ