- Purbodhara - https://purbodhara.com/ -

হাতীবান্ধায় নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

লালমনিরহাটের হাতীবান্ধায় নদী থেকে আরিফুল ইসলাম ওরফে পিচতুল (৩২) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের কাসিম বাজার এলাকার জামবাড়ি ছোট সতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার মৃত মারুফ হোসেনের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট) বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হন আরিফুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

.ud88f986408b6249c5f296743fa8f73f1 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud88f986408b6249c5f296743fa8f73f1:active, .ud88f986408b6249c5f296743fa8f73f1:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud88f986408b6249c5f296743fa8f73f1 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud88f986408b6249c5f296743fa8f73f1 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud88f986408b6249c5f296743fa8f73f1 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud88f986408b6249c5f296743fa8f73f1:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পাঁজরভাঙ্গা হাটে জামায়াতের গণসংযোগে জনস্রোত