- Purbodhara - https://purbodhara.com/ -

১১ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মিলনায়তনে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডাক্তার খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন কমিটি ২০২৬-এর আহ্বায়ক প্রফেসর ডাক্তার আব্বাস উদ্দিন।

সভায় ৪ দিনব্যাপী কর্মসূচির সফল বাস্তবায়নে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং মেলা কমিটির অগ্রগতির প্রতিবেদন পেশ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উদযাপন কমিটির সদস্য সচিব ডা:মো সলিমুল্লাহ, ডাক্তার রাশেদা বেগম, ডাক্তার কাজী ফারজানা হক, ডাক্তার মাসুদ করিম, ডাক্তার এম এ মুকিত ও ডাক্তার সুমন রহমানসহ বিভিন্ন উপকমিটির আহ্বায়কবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে ডাক্তার খুরশীদ জামিল চৌধুরী বলেন, “মেলা উদযাপন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে যথাসময়ে মেলা উদ্বোধন হবে।”

মেলার সময়সূচী ও বিশেষ আকর্ষণ

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আগামী ১১ নভেম্বর (বুধবার) থেকে ১৪ নভেম্বর (শনিবার) পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

৪ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি

  • ১ম দিন (১১ নভেম্বর, বুধবার): বিনামূল্যে হার্ট, চর্মরোগ, চক্ষু, গাইনি, কিডনি সেবা ও ফুটকেয়ার ক্যাম্প এবং মেডিকেল স্ক্রিনিং। পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত হবে সায়েন্টিফিক সেমিনার।

  • ২য় দিন (১২ নভেম্বর, বৃহস্পতিবার): মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। পূর্বের মতো ফ্রি হেলথ ক্যাম্পসমূহ ও সায়েন্টিফিক সেমিনার অব্যাহত থাকবে।

  • ৩য় দিন (১৩ নভেম্বর, শুক্রবার): শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাদুকরী ম্যাজিক শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

৪র্থ দিন (১৪ নভেম্বর, শনিবার): সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) ও আলোচনা সভা। সমাপনী দিনে আদর্শ রোগী, সেরা স্টল, চিত্রাঙ্কন বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য

  • হেলথ ক্যাম্প: ফ্রি চিকিৎসা সেবার জন্য রেজিস্ট্রেশন চলছে ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধিত রোগীদের সেবা দেওয়া হবে।

  • চিত্রাঙ্কন প্রতিযোগিতা: প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার প্রদান করা হবে (ফরম মূল্য ১০০ টাকা)।

.u11ef3477c0d58dc28b1efc89a9c3c587 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u11ef3477c0d58dc28b1efc89a9c3c587:active, .u11ef3477c0d58dc28b1efc89a9c3c587:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u11ef3477c0d58dc28b1efc89a9c3c587 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u11ef3477c0d58dc28b1efc89a9c3c587 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u11ef3477c0d58dc28b1efc89a9c3c587 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u11ef3477c0d58dc28b1efc89a9c3c587:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন

আয়োজকদের পক্ষ থেকে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সর্বস্তরের জনগণকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে এবং মেলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।