- Purbodhara - https://purbodhara.com/ -

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমে এখন কত!

দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী ১২ কেজির সিলিন্ডার এখন থেকে বিক্রি হবে ১ হাজার ২১৫ টাকায়, যা আগে ছিল ১ হাজার ২৪১ টাকা।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। আগে প্রতি লিটার অটোগ্যাস বিক্রি হতো ৫৬ টাকা ৭৭ পয়সা, যা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ (রোববার) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

রোববার (২ নভেম্বর) রাজধানীতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

এর আগে অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করা হয়েছিল। একই সময় অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া, কোম্পানিগুলোর সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, শুধু ১২ কেজি নয়—৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের সিলিন্ডারের দাম এবার কমানো হয়েছে।

.u24fd5c932dc112cda3681bf6b9f2d3a6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u24fd5c932dc112cda3681bf6b9f2d3a6:active, .u24fd5c932dc112cda3681bf6b9f2d3a6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u24fd5c932dc112cda3681bf6b9f2d3a6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u24fd5c932dc112cda3681bf6b9f2d3a6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u24fd5c932dc112cda3681bf6b9f2d3a6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u24fd5c932dc112cda3681bf6b9f2d3a6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দায়িত্ব পালন অসম্ভব হলে জনগণকে নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে