- Purbodhara - https://purbodhara.com/ -

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

আওয়ামী লীগ শাসনামলে গুম-অপহরণ, নির্যাতন, খুন ও জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার সকালে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

একই সঙ্গে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্য পলাতক আসামিদের হাজিরের জন্য সাত দিনের মধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গুমের দুই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২০ নভেম্বর।

সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ১৫ সেনা কর্মকর্তাকে কাকরাইলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এরপর সকাল ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে তিন মামলায় তাদের উপস্থিত করা হয়। পরে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্রাইব্যুনাল এলাকাজুড়ে ছিল কঠোর নিরাপত্তা। রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টন ও হাইকোর্টের মাজার গেট এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেকর্ড অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা ও দুটি গুমের মামলায় অভিযুক্ত রয়েছেন ২৫ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা এবং আরও সাত জন বেসামরিক ব্যক্তি। এই তিন মামলার ৩২ অভিযুক্তের মধ্যে রয়েছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র‌্যাবের সাবেক তিন মহাপরিচালক।

গত ৮ অক্টোবর অভিযোগপত্র গ্রহণের পর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তা বাস্তবায়নের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শককে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পরোয়ানার অনুলিপি পাঠানো হয়। বুধবার দাখিল করা হয় কমপ্লায়েন্স রিপোর্ট।

.u0724d99e2930e2900b3b9ef6ec79268b { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u0724d99e2930e2900b3b9ef6ec79268b:active, .u0724d99e2930e2900b3b9ef6ec79268b:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u0724d99e2930e2900b3b9ef6ec79268b { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u0724d99e2930e2900b3b9ef6ec79268b .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u0724d99e2930e2900b3b9ef6ec79268b .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u0724d99e2930e2900b3b9ef6ec79268b:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ডাকসু নির্বাচন: নকল আইডি কার্ডসহ আটক ২