- Purbodhara - https://purbodhara.com/ -

২০২৫ সালের এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষাও পুনর্বিন্যানকৃত পাঠ্যসূচি অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাসে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে অক্টোবরে। ওরা তিন মাস সময় কম পাবে। তাই ওদের সিলেবাসটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।”

তিনি বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা হবে। তবে এই পরীক্ষা সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে হবে।

২০২৫ সালে যারা এইচএসসি ও সমমানের পরীক্ষা দেবে, তাদের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালে সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে হয়। ৩০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৮ মে। ফলাফল দেওয়া হয় ২৮ জুলাই, ক্লাস শুরু হয় ৮ অক্টোবর।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে। জুনে এ পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা এগিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এ পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে এই সূচিতে আসে পরিবর্তন।

২০২০ সালে পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়েছিল। করোনাভাইরাস মহামারী শুরুর পর ২০২৩ সালে একটি বাদে সবগুলোতে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা হয়েছে। কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে পরীক্ষা হয়েছে ৭৫ নম্বরে। সেই পরীক্ষাও হয়েছিল পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী।

.u2ba76151d60627ff3cd7151e4b5f79a9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u2ba76151d60627ff3cd7151e4b5f79a9:active, .u2ba76151d60627ff3cd7151e4b5f79a9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u2ba76151d60627ff3cd7151e4b5f79a9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u2ba76151d60627ff3cd7151e4b5f79a9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u2ba76151d60627ff3cd7151e4b5f79a9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u2ba76151d60627ff3cd7151e4b5f79a9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  এড. আলিফের পরিবার কে কোটি টাকা দেওয়ার ঘোষণা