- Purbodhara - https://purbodhara.com/ -

২৫ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশ

গার্মেন্টসসহ বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন–বোনাস আগামী ২৫ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। গত ১৮ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতসহ শিল্প প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়েও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ কে এম গোলাম মোর্শেদ খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ–মহাপরিদর্শক শিপন চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ৩০টি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

.uce28241a032891ab0151eef1ef93c29f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uce28241a032891ab0151eef1ef93c29f:active, .uce28241a032891ab0151eef1ef93c29f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uce28241a032891ab0151eef1ef93c29f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uce28241a032891ab0151eef1ef93c29f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uce28241a032891ab0151eef1ef93c29f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uce28241a032891ab0151eef1ef93c29f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নির্মাণাধীন ভবনে শ্রমিকের কর্মস্থলে রহৎস্যজনক মৃত্যু