- Purbodhara - https://purbodhara.com/ -

৪৮ ঘণ্টায় চাই মুক্তি অন্যথায় পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নের হুঁশিয়ারি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থীকে মুক্তি না দিলে পার্বত্য চট্টগ্রামকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেন তারা।
এ সময় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১টা ৪০ মিনিটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ অবরোধ শেষ হয় শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘অপহৃতের এতোদিন পরও শিক্ষার্থীদের এখনো মুক্তি মেলেনি। যৌথবাহিনী এখনো তাদের কোনো সন্ধানই শনাক্ত করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। আমরা অতি দ্রুত আমাদের ভাই-বোনদের মুক্তি চাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি না দিলে পার্বত্য চট্টগ্রামকে (রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান) পুরো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব।
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী শাফকাত বলেন, ‘পাঁচ শিক্ষার্থী অপহৃতের ঘটনার এক সপ্তাহ হয়ে গেলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। বিপ্লবের পরে বাংলাদেশের পাহাড় কিংবা সমতলে কোথাও এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। অপহৃতদের মুক্তির বিষয়ে সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে হবে। আমরা দ্রুত অক্ষত অবস্থায় তাদের মুক্তি চাই।’

এর আগে রাঙামাটির বাঘাইছড়িতে বিজু উৎসব শেষে চবি ক্যাম্পাসে ফেরার পথে বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীসহ তাদের বহনকারী গাড়ির চালককে অপহরণ করা হয়।

.u09f1afb54f6b31f0a3d837561ceb8a95 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u09f1afb54f6b31f0a3d837561ceb8a95:active, .u09f1afb54f6b31f0a3d837561ceb8a95:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u09f1afb54f6b31f0a3d837561ceb8a95 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u09f1afb54f6b31f0a3d837561ceb8a95 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u09f1afb54f6b31f0a3d837561ceb8a95 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u09f1afb54f6b31f0a3d837561ceb8a95:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পঞ্চগড় মহাসড়কের পাশে গড়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা