- Purbodhara - https://purbodhara.com/ -

ইসহাক সরকারসহ ১২ জনের কারাদণ্ড

এম এ জুহাইর

রাজধানীর কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ১২ জনের বিরুদ্ধে প্রত্যেকের ৭ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইবুনালু-১০ এর বিচারক মো. মামুনুর রহমান ছিদ্দিকীর আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ইমরান নাহিদ, শাহিন, সেন্টু, মাসুম, হায়দার আলী বাবলা, রিয়াজ উদ্দিন প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৮ মার্চ কোতয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আসামিরা বিএনপির হরতাল সফল করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক কামাল হোসেন আহত হন। এ ঘটনায় কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান  ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলাটি তদন্ত করে সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

.u3947a633fd3235bfa77be3458d81db34 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u3947a633fd3235bfa77be3458d81db34:active, .u3947a633fd3235bfa77be3458d81db34:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u3947a633fd3235bfa77be3458d81db34 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u3947a633fd3235bfa77be3458d81db34 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u3947a633fd3235bfa77be3458d81db34 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u3947a633fd3235bfa77be3458d81db34:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  উপজেলা নির্বাচনে, আওয়ামী লীগ দল থেকে কাউকে সমর্থন দেবে না : কাদের