- Purbodhara - https://purbodhara.com/ -

আগামী ৬ ও ৭ জানুয়ারি বিএনপির হরতালের ডাক  

অনলাইন ডেক্স।।

আগামী ৬ ও ৭ জানুয়ারি ভোটের আগের দিন ও ভোটের দিন দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ৬ জানুয়ারি (শনিবার) ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি (সোমবার) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

এর আগে এক ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ৫ জানুয়ারি (শুক্রবার) ঢাকাসহ সারা দেশে গণসংযোগ এবং মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরদিন থেকে দলটি হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ ও গণসংযোগের মতো কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

.u2224472300084e0b4d42490b48dd5580 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u2224472300084e0b4d42490b48dd5580:active, .u2224472300084e0b4d42490b48dd5580:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u2224472300084e0b4d42490b48dd5580 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u2224472300084e0b4d42490b48dd5580 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u2224472300084e0b4d42490b48dd5580 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u2224472300084e0b4d42490b48dd5580:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ