- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি জয়ী

মুহাম্মদ মহিউদ্দিন বাঁশখালী চট্টগ্রাম।।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১৪টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক মুজিবুর রহমান সিআইপি ৫৭ হাজার ৪৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে  নির্বাচিত হয়েছেন। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্ধি ট্রাক প্রতীক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির লিটন পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট। এছাড়া নির্বাচনের শেষ মুর্হুতে প্রার্থীতা বাতিল করায় প্রতিদ্বন্ধি দুই বারের এমপি ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীক মোস্তাফিজুর রহমান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৯৬৮ ভোট পেয়েও নিকটতম প্রতিদ্বন্ধি হতে পারেননি। তাঁর প্রাপ্ত ভোট বাতিল ভোট দেখানো হয়েছে। সর্বমোট ভোট কাষ্ট হয়েছে ১ লাখ ২৯ হাজার ২২৩ ভোট। এই আসনে আরও ৭ জন প্রতিদ্বন্ধি ছিলেন। সবাই জামানত বাজেয়াপ্ত হবার মতো ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান (বেঞ্চ প্রতীক) ২৯৩ ভোট, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি কংগ্রেস পার্টি থেকে ডাব প্রতীক ৮৪ ভোট, ন্যাপের প্রার্থী আশীষ কুমার শীল (কুঁড়েঘর প্রতীক) ৩১১ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী (মোমবাতি প্রতীক) ১ হাজার ১২৫ ভোট, ইসলামী ঐক্যজোট শফকত হোসেন চাটগামী (মিনার প্রতীক) ১১৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক) ৫০৩ ভোট, এনপিপির মামুন আবছার চৌধুরী (আম প্রতীক) ১০৬ ভোট। সম্পূর্ণ ফলাফল ঘোষণা করেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার।

.u2294590f8d2e8e2262f7da17f60d6e78 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u2294590f8d2e8e2262f7da17f60d6e78:active, .u2294590f8d2e8e2262f7da17f60d6e78:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u2294590f8d2e8e2262f7da17f60d6e78 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u2294590f8d2e8e2262f7da17f60d6e78 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u2294590f8d2e8e2262f7da17f60d6e78 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u2294590f8d2e8e2262f7da17f60d6e78:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নির্মাণাধীন ভবনে শ্রমিকের কর্মস্থলে রহৎস্যজনক মৃত্যু