- Purbodhara - https://purbodhara.com/ -

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ -শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেক্স।।

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ হবে বলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যে নির্দেশনা দিয়েছিল, সেটির সংশোধনী দেওয়া হচ্ছে।একইদিন শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধিদপ্তরের জারি করাওই নির্দেশনায় পরিবর্তন এসেছে।

চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশোধিত চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিককার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে।

এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকেরা সেসব জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি না হওয়া পর্যন্ত) রাখার নির্দেশনা দেবেন।

.uf79c894158b9062badd83ddb970af21b { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uf79c894158b9062badd83ddb970af21b:active, .uf79c894158b9062badd83ddb970af21b:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uf79c894158b9062badd83ddb970af21b { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uf79c894158b9062badd83ddb970af21b .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uf79c894158b9062badd83ddb970af21b .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uf79c894158b9062badd83ddb970af21b:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পঞ্চগড়ে কলেজ শাখার ছাত্রদল নেতাকে বহিষ্কার